শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নগদ’র ক্যাশ আউটে চার্জ বাড়াতে তদবির করছে বিকাশ

আমাদের সময় : বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’র ক্যাশ-আউট চার্জ বাড়ানোর জন্য বিভিন্ন মহলে তদবির করছে বিকাশ। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে বিকাশ এই তদবির করছে। এমনকি সরকারের নীতিগত সহায়তা চেয়ে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে ‘নগদ।

এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাথে আলাপকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ ডাক বিভাগের একটি উদ্যোগ হিসেবে নগদ ব্যবসার ক্ষেত্রে তার নিজস্ব পদ্ধতিতে চলবে। দেশের সাধারণ জনগণের পছন্দকে প্রাধান্য দিয়ে এবং আমাদের লক্ষ্যকে সামনে নিয়ে আমরা নগদের ব্যবসা পরিচালনা করব ‘

সূত্র জানিয়েছে, নগদের ক্যাশ আউট চার্জ ১৮ টাকা ৫০ পয়সা করার জন্য সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তদবির করছে বিকাশ। তারই অংশ হিসেবে সরকারের উচ্চপর্যায়ে দেখা করেছে বিকাশ। এ প্রক্রিয়াটি বাস্তবায়ন হলে বিকাশের মনোপলি ব্যবসা হাত ছাড়া হবে না আর দেশের সাধারণ জনগণের খরচও বেড়ে যাবে, এতে লাভ হবে শুধু বিকাশেরই।

উল্লেখ্য, গ্রাহক বাড়লেও এখনো প্রতি হাজারে ক্যাশ-আউট চার্জ রাখে প্রায় ১৮.৫০ পয়সা। যেখানে প্রতি হাজার টাকা ক্যাশইন করলে নগদ ৫ টাকা ক্যাশব্যাক দিয়ে থাকে। এর ফলে নগদের ১৪ টাকা ৫০ পয়সা ক্যাশ-আউট নেমে আসে ৯ টাকা ৫০ পয়সায়, যা বিকাশের ক্যাশআউট চার্জের প্রায় অর্ধেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়