শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন মেলেনি ডিআইজি বজলুর রশিদের

এস এম নূর মোহাম্মদ: তিন কোটি আট লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদের জামিন সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে এ মামলার তদন্ত ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে বলেছেন আদালত।

গত বছরের ডিসেম্বর মাসে তার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, রশিদ অবৈধ সম্পদের অর্থ থেকে রাজধানীর সিদ্বেশ্বরীতে তিন কোটি আট লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন। তবে এ টাকার কোনো বৈধ উৎস তিনি প্রদর্শন করতে পারেননি। বিষয়টি নিয়ে দুদক মামলা করলে গত বছর ২০ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়