শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিশেষ বিমানে নয়, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ১২ ঘণ্টা ভ্রমণ করে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল

এল আর বাদল : হঠাৎই সিদ্ধান্ত বদল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবার আর বিশেষ বিমানে নয়, যাত্রীবাহী বিমানে চড়ে পাকিস্তানের রয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে গত ২২ জানুয়ারি বিশেষ বিমানে পাকিস্তানের লাহোরে তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিলো লাল-সবুজের দল। ওই সফরে শুধু যাওয়া আসা বাবদ খরচ হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহরা। সিরিজ জিতেছে পাকিস্তান।

ফলে বিশেষ ভাড়া বিমান নিয়ে বিসিবি দারুণ সমালোচনার মুখে পড়ে। যে কারণে আগামী মাসের শুরুতে বাংলাদেশ দল যে সিরিজের প্রথম টেস্ট খেলতে রাওয়ালপিন্ডি যাবে, সেটি আর ভাড়া করা বিমানে নয়। বিসিবি এবার স্বাভাবিক ফ্লাইটেই যেতে চাইছে পাকিস্তানে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে আগামী ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবার সে দেশে যাবে বাংলাদেশ দল। এবার কাতার এয়ার ওয়েজের ফ্লাইটে। রাওয়ালপিন্ডিতে টেস্ট শুরু ৭ ফেব্রুয়ারি। দোহায় যাত্রা বিরতি দিয়ে প্রায় ১২ ঘণ্টার বিমানভ্রমন শেষে বাংলাদেশ দল ইসলামাবাদে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৮টায়। এরপর ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির দূরত্ব ৩০ মিনিটের।

টেস্ট শেষে বাংলাদেশ ঢাকায় রওনা দেবে ১২ ফেব্রুয়ারি। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যাওয়া-আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

  • সর্বশেষ