শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টটেনহ্যাম থেকে ইন্টার মিলানে এরিকসেন

রাকিব উদ্দীন : কয়েকদিন ধরেই ব্রিটিশ গণমাধ্যমগুলোতে গুঞ্জন উঠছিলো টটেনহ্যাম ছাড়ছেন ক্রিস্টিয়ান এরিকসেন। সব গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে ইন্টার মিলানের জার্সি গায়ে জড়িয়েছেন ডেনমার্কের এ মিডফিল্ডার।

২০ মিলিয়ন ইউরোতে স্পার্সদের ছেড়ে ইতালিয়ান লিগের দল ইন্টার মিলানে পাড়ি জমিয়েছেন এরিকসেন। ২০১৩ সালে ১১ মিলিয়ন ইউরোতে স্পার্সদের সাথে যোগ দিয়েছিলেন এ তারকা।

টটেনহ্যামের হয়ে গত সাত মৌসুমে ৩০৪ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন ২৭ বছর বয়সী এ ড্যানিশ মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে লিভারপুলের সাথে ২-০ ব্যবধানে হারার পরই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এরিকসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়