শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে তিনটি বস্তা থেকে ২লাখ ৬০হাজার ইয়াবা টেবলেট উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে২লাখ ৬০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।সোমবার রাতে হ্নীলা ইউপি দমদমিয়া আইয়ুবের জুড়া সংলগ্ন কেওড়া জঙ্গল থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে১১টার দিকে টেকনাফ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন ২বিজিবি ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ রুবায়াৎ কবীর,অপস অফিসার মোঃ রাহুল আসাদ।

বিজিবি অধিনায়ক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হ্নীলা ইউপি দমদমিয়া আইয়ুবের জুড়া সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড় চালান প্রবেশ করবে।এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল ঔই এলাকায় অভিযানে গেলে।এ সময় ৩জন ইয়াবা পাচারকারী মিয়ানমার লাল দ্বীপ হতে সাঁতরে এসে আইয়ুবের জুড়া সংলগ্ন খালে উঠতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।

পাচারকারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সাথে তাকা তিনটি বস্তা ফেলে কেওড়া বাগানের জঙ্গলে ভেতর দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া তিনটি বস্তা উদ্ধার করা হয়।বস্তার ভেতর থেকে ২লাখ ৬০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭কোটি ৮০লাখ টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তী উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ