শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে জানা গেলো জামাল ভূঁইয়ার স্ত্রীর নাম পরিচয়

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি চুপিসাড়ে বিয়ে করলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু বিয়ে হয়েছে প্রায় হতে চললেও এখনো তার স্ত্রীর নাম জানা যায়নি। অবশেষে স্ত্রীর নাম নিজেই জানালেন জামাল ভূঁইয়া।

স্ত্রীর নাম জানতে চাইলে জামাল ভূঁইয়া বলেন, ‘কাউকে নাম বলিনা।’ পরে বলেন, ‘ওর ডাকনাম জারা, আর পুরো নাম সারা আহমান চৌধুরী জারা।’

বিয়ের পর থেকেই জামাল ভূঁইয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে অনেক। এ বিষয়কে ইতিবাচকভাবে নিয়ে তিনি বলেন, ‘ট্রল এখনকার দিনে ফুটবলের একটা অংশই হয়ে গেছে। আর, এখন ট্রল চলেই। আমি তো মাত্র বিয়ে করলাম। সবাই আমাকে ট্রল দেয় প্রত্যেকদিন। আমি আমার স্ত্রীর নাম বলিনা এরকম ট্রল করে। এ বিষয়ে অনেক জায়গায় লেখা হয়েছে অনেক।’

জারার সঙ্গে পরিচয়ের ব্যাপারে জামাল ভূঁইয়া জানান, ‘আমার বাবার বন্ধুর মেয়ে। বাবার বন্ধু বললেন একটা মেয়ে আছে, জামাল ভূইঁয়ার সঙ্গে ভালো লাগবে। আর, আমার একটু ভয় লেগেছে কারণ আমি কখনো ডেটিং করিনি। আমিতো খুবই ব্যস্ত ফুটবল নিয়ে। বিয়ের আগে অনেকটা কাঁপছিলাম। পরে, আমার মনে হলো সময় হয়েছে বিয়ে করার। আর, আমার বয়স হয়েছে। আমি মনে করি, আমার জন্য এটাই উপযুক্ত সময় ছিলো বিয়ে করার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়