শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলের মান ফেরাতে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন সাবেক ফুটবলাররা

রাকিব উদ্দীন : দেশের ফুটবলের বাজে অবস্থা থেকে উত্তরণের উদ্দেশ্যে গতকাল বৈঠকে বসেছিলেন সাবেক ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে শুরু করে এসএ গেমস ও বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স থেকে দলকে উঠে আনতে অবশ্য ইতিবাচক সাড়া মিলেছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে আশাহত মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরই সাবেক ফুটবলাদের একটা দলের সঙ্গে সাক্ষাতে বসতে পারেন।

বৈঠকে সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু বলেন, ‘গত ১০ বছরে বাংলার ফুটবলকে জীবন্ত কবর দেয়া হয়েছে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বাদল রায় বলেন, ‘পরিবর্তন খুবই জরুরি। আমি তার সাথে কাজ করেছি। নিজের স্বার্থে ব্যবহার করেন। ওই চেয়ারটা নিজের কাজে ব্যবহার করেন।’

এই বৈঠকে পর সাবেক ফুটবলারদের একটা দল গেছে ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা চাইতে। প্রতিমন্ত্রীও হতাশ করেননি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ওনারা (সাবেক ফুটবলাররা) প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছেন। প্রধানমন্ত্রী খেলাকে ভালবাসেন। সেই সাথে খেলার সঙ্গে যারা জড়িত তাদেরকেও ভালবাসেন।’

বাফুফের নির্বাচনের বাকি আর মাত্র ৩ মাস। তবে এসব নিয়ে না ভেবে নিজেদের কাজটুকু ঠিক মত করতে চায় বাফুফে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়