শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন নিয়ে বিশৃংখলা কমিশনের নিয়ন্ত্রণেই আছে, বললেন সিইসি

মহসীন কবির: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সোমবার (২৭ জানুয়ারি) সকালে সেন্ট্রাল উইম্যান্স কলেজে ইভিএম প্রশক্ষিণ সেন্টার পরিদর্শনে এসে একথা করেন । চ্যানেল২৪

সিইসি বলেন, সামান্য কোথাও কোথাও অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও এগুলো ধর্ত্যব্যের বিষয় নয়। এত বড় একটা নির্বাচন, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এখন পর্যন্ত পরিবেশ ভালো।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, বিধায় ভোটাররা ভোট দিতে আসবে। অন্যবার প্রতিদ্বন্দ্বিতা থাকতো না, বা মাঝপথে বর্জন করতো, সে জন্য ভোটার কম থাকতো। ইভিএম নতুন প্রযুক্তি, বিধায় এর বিষয়ে কিছুটা জড়তা আছে। সেজন্য পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ‘মক’ ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।।

ইভিএম নিয়ে কিছু রাজনৈতিক দলের বিরোধিতার বিষয়ে সিইসি বলেন, তারা কেন বিরোধিতা করছেন তা তিনি বলতে পারবেন না। তবে নির্বাচন হয়ে গেলে তারা বুঝতে পারবে। ইভিএম নিয়ে তাদের ভুল ভাঙ্গবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়