শিরোনাম
◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণায় ক্যাসিনো খালেদ বাহিনীর হামলা

সুজন কৈরী : শনিবার বিকেলে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের নৌকা প্রতিকের প্রচারণার সময় শাজাহানপুরে মির্জা আব্বাসের বাড়ীর সামনে ফ্রিডম খালেদ ক্যাসিনো খালেদ বাহিনীর অস্ত্রধারী গুন্ডা বাহিনী অতর্কিত হামলা চালায়। হামলায় সরাসরি নেতৃত্বে যুবদল থেকে আসা ক্যাসিনো খালেদ বাহিনীর অন্যতম কবির, সজীব, বুইদ্দা, ইমন,সুমন, গোল্ডলিপ বাবু, মঞ্জু, পাবেল ও ইয়াবা সোহাগ নেতৃত্ব প্রদান করে। হামলা চলাকালীন সময়ে আরো বেশ কয়েকজনকে দেখা যায়।

হামলায় নৌকা প্রতিকের প্রচারণায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়।

এদিকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও ঢাকা ৮ আসনের নৌকা মার্কার নির্বাচনের প্রধান সমন্বয়ক বাবু শুভ্রত পাল উপস্থিত ছিলেন।

বাবু শুভ্রত পাল জানায়, আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার জন্য রওয়ানা হলে শাজাহানপুর মির্জা আব্বাসের বাড়ীর সামনে পৌঁছালে ক্যাসিনো খালেদ বাহিনীর বেশ কয়েকজন ছেলে আমাদের মিছিলের উপর আচমকা হামলা করে। আমরা কিছু বুঝার আগেই আমাদের ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি।

মিছিলে আসা কয়েকজন যুবলীগের কর্মী জানায়, আমরা নির্বাচনী শ্লোগানের মধ্যে দিয়ে আমাদের প্রচারণা করে যাচ্ছি। হঠাৎ করে সামনে দিয়ে আমাদের মিছিলের উপরে কবিরসহ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করে। আমরাও ওদেরকে প্রতিহত করার চেষ্টা করি। কিন্তু কিছুক্ষনের মধ্যে শুনতে পাই আমাদের কয়েকজন কর্মী আহত হয়। আমরা ক্যাসিনো খালেদ বাহিনীর এমন হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ