শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষ্ণাঙ্গ পরিবেশকর্মীকে দলীয় ছবি থেকে বাদ দিলো এপি, সমালোচনার ঝড়

আক্তারুজ্জামান : সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সদ্য সমাপ্ত অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ নেতাদের পাশাপাশি জড়ো হয়েছিলেন তরুণ জলবায়ু কর্মীরাও। অন্যদের সঙ্গে সেখানে ছিলেন উগান্ডার পরিবেশকর্মী ভানেসা নাকাতে।গত শুক্রবার গ্রেটা থুনবার্গ, লুকিনা টিলে, লুইসা নিউবাওয়ার ও ইসাবেলা এক্সেলসনের সঙ্গে একটি প্রেস কনফারেন্সে অংশ নেন নাকাতে। এরপর তারা দলীয় ছবি তোলেন। কিন্তু তাদের ওই ছবি থেকে নাকাতেকে বাদ দিয়ে ছবি প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এ ঘটনাকে বর্ণবাদী বলে অভিযোগ করেছেন নাকাতে। বিবিসি

নিজের অফিসিয়াল টুইটারে একটি আবেগঘন ভিডিও বার্তায় এর তীব্র প্রতিবাদ জানান নাকাতে। তার ভিডিওটি খুব সময়ের মধ্যে প্রায় ৫০ হাজারবার দেখা হয় এবং কয়েক হাজার শেয়ার হয়। এরপরই বিষয়টি অন্যান্য গণমাধ্যমের নজরে আসে। সমালোচনার মুখে এপি আগের ছবির স্থলে আসল ছবিটি প্রকাশ করেছে। যদিও এ নিয়ে তারা ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ কোনোটাই করেনি বলে জানিয়েছেন নাকাতা।

এপির এমন আচরণের প্রতিবাদ জানিয়েছেন ছবিতে থাকা আরেক পরিবেশ কর্মী ইসাবেলা এক্সেলসন। তিনি টুইটারে লিখেছেন, একাধিক গণমাধ্যমে আমাদের প্রেস কনফারেন্স সংক্রান্ত সংবাদ আমার নজরে এসেছে। এখানে ছবিটি থেকে ভানেসা নাকাতেকে ক্রপ (কেটে) করে ফেলে দেয়া হয়েছে। যা এ ধরনের একটি প্লাটফর্মে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরিবেশ আন্দোলনে সর্বাধিক পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ টুইটারে লিখেছেন, আমি খুবই দুঃখিত যে, তারা তোমার সঙ্গে এমন করেছে, এটা কি তোমার প্রাপ্য ছিল! আমরা তোমার প্রতি খুবই কৃতজ্ঞ যে তুমি এমন একটি কাজ করছো এবং তোমার প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন থাকলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়