শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ আটক ৩

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।এদের মধ্যে একজন নারী রয়েছে।

শনিবার রাতে ডেইল পাড়ার আব্দুর গফুরের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার আব্দুর গফুরের স্ত্রী নুর বাহার (৫০), হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ হেলাল (২৮) ও সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে আব্দুর রাজ্জাক (১৮)।

এ বিষয়টি নিশ্চত করে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ সোহেল রানা।তিনি বলেন,শনিবার রাতে ইয়াবা কারবারি টেকনাফের ডেইল পাড়ার গফুরের বাড়িতে মিয়ানমার থেকে এনে ইয়াবার একটি বড় চালান বাড়িতে কেনাবেচা করছে, এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্ব কোস্টগার্ডের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় ওই তিনজনকে আটক করা হয়।এতে আরও তিনজন পালিয়ে যায়।পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী দেড় লাখ পিস ইয়াবা ভর্তি বস্তাও উদ্ধার করা হয়।ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়