শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিন চ্যাম্পিয়ন

আমাদের সময় : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধরে রাখল ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ৩-১ গোলে বুরুন্ডিকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করল মধ্যপ্রাচ্যের দেশটি। এর আগে ২০১৮ আসরেও টুর্নামেন্টের শিরোপা জয় করে নিয়েছিল তারা।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলার তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় ফিলিস্তিন। বাঁ প্রান্ত থেকে মোহাম্মদ দার্বিসের ক্রসের বল ডি বক্সের ভেতরেই নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় বুরুন্ডির জালে জড়িয়ে দেন ফরোয়ার্ড খালেদ সালেম। ১০ম মিনিটে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। মাহমুদ আবুওয়ার্দার নেওয়া কর্নার থেকে ক্রসের বল দারুণ দক্ষতায় বুরুন্ডির জালে জড়িয়ে দেন ফিলিস্তিন অধিনায়ক সামেহ মারাবা।

ম্যাচের ২১ মিনিটে গোল পরিশোধের দারুণ একটি সুযোগ সৃষ্টি করেছিল প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে আসা বুরুন্ডি। কিন্তু ডিকুমানা আসমানের জোরালো শটের বলটি ঠেকিয়ে দেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী ফিলিস্তিন গোলরক্ষক তৌফিক আবুহামাদ।

ম্যাচের ২৬ মিনিটে গোল করে ফিলিস্তিনকে ৩-০ গোলের নিরাপদ ব্যবধানে পৌঁছে দেন দলীয় স্ট্রাইকার লেইথ খারুব। বিপজ্জনক এলাকা থেকে খালেদ সালেমের জোরালো শটের বল বারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি। ৩৮তম মিনিটে আবারও গোল পরিশোধের সুযোগ হাতছাড়া করে বুরুন্ডি। এবারও ডি বক্সের ভেতর থেকে হিটিমানা হামজার ডান পায়ের জোরালো শটে বল ফিরিয়ে দেন ফিলিস্তিন গোলরক্ষক।

বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বুরুন্ডি। ৫৩ মিনিটের সময় তাদের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া ফিলিস্তিন তারকা তৌফিক। বুরুন্ডির স্ট্রাইকার গাসনগো বেঞ্জামিনের কৌনিক শটের বলটি গ্রীবে নিয়ে নেন তিনি। তবে হাল ছাড়েনি বুরুন্ডি। ম্যাচের বয়স যখন ঘণ্টার কাঁটায় তখনই গোলের দেখা পায় তারা।

৬০ মিনিটের সময় আসমান ডিকুমানা প্লেসিং শটের বল ফিলিস্তিন গোলপোস্টের মুখে ঘুরপাক খেলেও সেটি প্রতিহত করতে গোলরক্ষক তৌফিক ডাইভ দিলে তার হাতে লেগে পোস্টের ভেতর ঢুকে যায় বল (৩-১)।

৭৪ মিনিটে ব্যবধান কমিয়ে আনার আরও একটি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বুরুন্ডি। মাহমুদ আবুয়ার্দার কৌনিক শট অল্পের জন্য বার ঘেঁষে বাইরে চলে যায়। ফলে আর লড়াইয়ে ফেরা সম্ভব হয়নি বুরুন্ডির। ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ম্যাচে চমৎকার পারফর্মেন্সের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফিলিস্তিন অধিনায়ক সামেহ মারাবা। সর্বাধিক ৭ গোল নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বুট লাভ করেছেন বুরুন্ডির খেলোয়াড় জস্পিন সিমিরিমানা। আর সেরা দক্ষতার জন্য টুর্নামেন্টসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনের গোলরক্ষক তৌফিক আবুহামাদ। টুর্নামেন্টে একটি মাত্র গোল হজম করেছেন তিনি।