শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে? 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনের দ্বিতীয় নাকি বুরুন্ডির প্রথম

স্পোর্টস ডেস্ক : আজ পর্দা নামছে বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের। ফাইনালে বুরুন্ডির বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকাল ৫ টায় শুরু হবে ম্যাচটি।

আমন্ত্রণমূলক এই জাতীয় টুর্নামেন্টের ইতিহাসে একের অধিকবার শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল মালয়েশিয়ার। এছাড়া আর কোন দলই একবারের বেশি শিরোপা জিততে পারেনি।

এবারের ৬ষ্ঠ আসরে ফিলিস্তিনের সামনে রয়েছে সেই সুযোগ। গতবারের শিরোপা জয়ের পর এবার আবারো ফাইনালে খেলবে তারা।

অপরদিকে বুরুন্ডিও প্রথমবারের মতো এই আসরের ফাইনালে উঠেছে। তাদেরও লক্ষ থাকবে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করা।

বুরুন্ডির চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে আছে ফিলিস্তিন। যদিও এই টুর্নামেন্টে ফিলিস্তিনের চেয়ে ভালো খেলা উপহার দিয়েছে এই বুরুন্ডিই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়