শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়ামিন হক ববি আসছেন “নোলক” নিয়ে

নিউজ ডেস্ক : রুপালী পর্দায় নতুন একটি বিজ্ঞাপনে, গাউন ও গহনায় জমকালো সাজে দুহাত ভরে মেহেদীর আলপনা লাগিয়ে হাজির হতে চলেছেন এই চিত্রনায়িকা। বিজ্ঞাপনটি মেহেদীর। যা আসছে ঈদকে টার্গেট করে নির্মিত! চ্যানেল আই

এর আগে পাওয়ার এনার্জি ড্রিংস, ওয়ালটন, একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন ববি।

নতুন বিজ্ঞাপনটি প্রসঙ্গে তিনি বলেন, পণ্যটি হচ্ছে এলিট মেহেদীর। বড় আয়োজনের কাজ, কনসেপ্টও চমৎকার। ঢাকার অদূরে একটি রিসোর্টে ২২ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদকে টার্গেট করেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।

এর আগে এলিট মেহেদীর বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন পূর্ণিমা, মেহজাবীন, নুসরাত ফারিয়া, সারিকা। বিজ্ঞাপনগুলো দর্শক নন্দিত হয়েছিল। এবার যোগ হলেন ববি।

বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বি হ্যাপি এন্টারটেনমেন্টের ব্যানারে। সুপারভাইস করেছেন প্রযোজক সাকিব সনেট।

তিনি বলেন, বিয়ের আয়োজন বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। ববির সঙ্গে ৬০ জনের মতো ড্যান্সার কাজ করেছে। এখানে জিঙ্গেল দিয়েছেন তাসনিম আনিকা, মিউজিক আবরাল সাহিরের।

বিজ্ঞাপনটি নির্মাণে ছিলেন রাকিব আহমেদ, কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ এবং জেমি মাহমুদ। অনুলিখন : সানজীদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়