শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ২৪ ঘন্টার মধ্যেই বরের পুরুষাঙ্গ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

মাজহারুল ইসলাম : নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের একটি গ্রামে গত বুধবার এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনার দিন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞান অবস্থায় ওই বরকে তার বাড়ির আনুমানিক ৫০০ গজ দূরে এক নির্জনস্থান থেকে পুলিশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে তার পুরুষাঙ্গের কিছু অংশ কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরীক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক সংরক্ষিত নারী সদস্যের মেয়েকে ১৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন ঘটনার শিকার ওই হতভাগ্য যুবক। তবে ওই বিয়েতে তার পরিবারের সম্মতি ছিলো না। তার পরিবারের ধারণা, এ ঘটনার পেছনে নারীঘটিত কারণ রয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান জানান, বৃহস্পতিবার ওই যুবকের নববধু ও শাশুড়িকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেনওা মামলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়