শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে সাগর-রুনি হত্যার বিচার প্রথম আলোর সম্পাদকসহ সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন পালিত

তাহেরুল, দিনাজপুর : সাংবাদিক সাগর-রুনি হত্যা,প্রথম আলোর সম্পাদকসহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুরের ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

আজ সকাল ১১ টায় দিনাজপুর নিমতলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম , দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা দুলাল এটিএন বাংলার স্টাফ রিপোটার হুমায়ুন কবীরসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকরীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের কথা বললেও গত ৮ বছরেও কোন সুরাহা করতে পারেনি সেসময়কার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসন।

এদিকে দেশের সাংবাদিক সমাজ আজও নির্যাতনসহ ডিজিটাল আইনে মামলার শিকার হচ্ছে। মানববন্ধন থেকে সাংবাদিকরা ডিজিটাল আইন বাতিল ও সাগর-রুনি হত্যার দ্রুত বিচারের দাবি জানান । সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়