শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ না পেয়ে বেতন বন্ধ করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গনপিটিশন

লালমনিরহাট প্রতিনিধিঃ ঘুষের টাকা না পেয়ে সহকারী শিক্ষকের বেতন বন্ধ করা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সেই প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে এবার গনপিটিশন দিলেন অভিভাবকরা।

বুধবার (২২ জানুয়ারী) উপজেলার কুমড়ীরহাট এসসি উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা প্রধান শিক্ষক কামরুল ইসলাম কাজলের বিরুদ্ধে দুর্নীতির গনপিটিশন বিভিন্ন দফতরে পাঠিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়ীরহাট এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম কাজল দাবিকৃত ঘুষের ৮লাখ টাকা না পেয়ে ক্ষমতার অপব্যাবহার করে সহকারী শিক্ষক (গনিত) মনোয়ারুল ইসলামের বেতন বন্ধ করেন। কোন ধরনের নোটিস ছাড়াই বেতন বন্ধ করায় বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন শিক্ষক মনোয়ারুল ইসলাম। এ নিয়ে গত ১৬ জানুয়ারী গণমাধ্যমে 'ঘুষ না পেয়ে শিক্ষকের বেতন বন্ধ করলেন প্রধান শিক্ষক' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যার ফলে নড়াচাড়া দিয়ে উঠে শিক্ষা বিভাগ। একই সাথে দুর্নীতির তদন্তে মাঠে নেমে পড়েন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঊর্দ্ধতন মহলে নড়াচাড়া দেয়ায় বিদ্যালয়টির অভিভাবক ও স্থানীয়রা প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ