শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ মাধ্যমিক জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উল্লাপাড়ার ইয়ামিন আহমেদ

রায়হান আলী, উল্লাপাড়া প্রতিনিধি : মাধ্যমিক পর্যায়ে ৪৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন উল্লাপাড়ার ইয়ামিন আহমেদ ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ইয়ামিন কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে দেশ সেরা হয়েছেন।

এর আগে ইয়ামিন ইওনেক্স রোজা আন্তর্জাতিক ব্যাডমিন্টন চূড়ান্ত প্রতিযোগিতায় রানার্সআপ হয়। ইয়ামিন উল্লাপাড়া পৌরসভাধীন ঝিকিড়া মহল্লার ইমাম আহমেদ ছেলে। তার বাবা একজন ক্রীড়া ব্যক্তিত্ব, মূলত তার বাবার উৎসাহের কারণে ইয়ামিন ব্যাডমিন্টন খেলায় দেশের বিভিন্ন টূর্নামোন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গৌরব আর্জন করেছেন।

তার বাবা ইমাম আহমেদ ছেলের এই গৌরব অর্জনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তার বাবা জানান ইয়ামিনের এই কৃতিত্ব শুধু ওর একা নয় এটা সকলের। যুবসমাজ যদি ক্রীড়া চর্চা করে তাহলে দেশে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ থাকবে না। ইয়ামিন আহমেদ বর্তমানে বাংলাদেশ জুনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন পঞ্চম তম খেলোয়াড় হিসেবে র‍্যাংকিং এ রয়েছেন। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়