শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাবিথের ওপর হামলা ‘নিজেদের সংঘর্ষ’, বললেন আতিকুল ইসলাম

আবুল বাশার নূরু: মঙ্গলবার উত্তর সিটির ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে একথা বলেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, হামলার বিষয়ে এখনো শুনিনি। তারা নিজেরা সংঘর্ষ বাধাতে পারেন। আমরা সব সময় উন্নয়নের কথা বলে আসছি, এখনো বলব, আমরা চাই উন্নয়ন।

বেরাইদকে উন্নত করার কথা জানিয়ে আতিকুল বলেন, বেরাইদের কোনো কাঁচা রাস্তা থাকবে না। গুলশান-বারিধারা-বনানীর রাস্তার চেয়েও সুন্দর রাস্তা করব এই বেরাইদে। এখানকার খালগুলো উদ্ধার করে হাতিরঝিলের চেয়েও সুন্দর খাল করা হবে। এখানকার এলাকাবাসীকে হাতিরঝিলে যেতে হবে না। নতুন এলাকাগুলো নিয়ে ৪ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প একনেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, বেরাইদ এলাকায় এর আগেরবার অনেক দুর্ভোগ দেখেছি। ১০০ ফুুট সড়ক ছাড়া আর কোনো বড় সড়ক নেই। এখানকার সব সড়ক সরু। সেগুলোর প্রশস্তকরণ করব। এখানকার সড়কে বাতি নেই, বৃষ্টি হলেই পানি জমে। এই এলাকাকে নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে।

সমাবেশে ঢাকা মহানগর উত্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়