শিরোনাম
◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টন্সিলাইটিস হলে কী করবেন

নিউজ ডেস্ক: টনসিল এক ধরনের লিম্ফ নোড বা গ্রন্থি যা আমাদের গলার পিছনের দিকের অংশে থাকে। টনসিল আমাদের দেহে শ্বেত রক্তকণিকা উৎপন্ন করে যা বাইরে থেকে দেহে প্রবেশকারী জীবাণু ধ্বংস করে। ফলে ইনফেকশন হয় এবং এই গ্রন্থি ফুলে যায়। মেডিক্যালের ভাষায় টন্সিলাইটিস বলা হয়। ইত্তেফাক

শিশু-কিশোরদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিলেও যে কোনো বয়সি মানুষেরই টন্সিলাইটিস হতে পারে। স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়া দ্বারা বেশিরভাগ টন্সিলাইটিস হয়ে থাকে। এর লক্ষণগুলো দিনে বেশি সময় গলা ব্যথা এবং খাবার গিলতে ব্যথা হওয়া, গলা ফুলে যাওয়া, গলার স্বর পরিবর্তন হওয়া, খাবারে অরুচি, জ্বর, মাথাব্যথা ইত্যাদি।

তিন-চার দিনের বেশি সময় ধরে গলা ব্যথা থাকলে, জ্বর আসলে এবং গিলতে কষ্ট হলে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিলে টন্সিলাইটিস ভালো হয়ে যায়। কিন্তু যদি ইনফেকশন বছরে চার-পাঁচবার পর পর দুই বছর হয় তখন একে ক্রনিক টন্সিলাইটিস বলে। সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ