শিরোনাম
◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএ আয়োজিত ম্যাচে ওয়ার্ন-পন্টিংদের কোচ হচ্ছেন শচিন-ওয়ালশ

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ ও অসংখ্য বন্যপ্রাণী। ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের সাহায্য করতে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ম্যাচটিতে দুই দলের কোচ হিসেবে থাকবেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ।

এমন একটি ম্যাচে শচিন-ওয়ালশকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সিএ। সিএ’র প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, ‘শচিন এবং কোর্টনিকে এমন ম্যাচের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটার হিসেবে দুজনই অসাধারণভাবে সফল। তাদের অস্ট্রেলিয়ায় আনার ব্যবস্থা করতে পেরে আমরা খুশি।’

এই ম্যাচটিতে দুই দলের অধিনায়ক হিসেবে থাকবেন শেন ওয়ার্ন এবং রিকি পন্টিং। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং মাইকেল ক্লার্কের মতো কিংবদন্তিরা খেলবেন ম্যাচটিতে। খেলতে না পারলেও স্টিভ ওয়াহ এবং মেল জোন্স ম্যাচটির সঙ্গে যুক্ত থাকবেন।

ম্যাচটির ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। একই দিনে তিনটি ম্যাচ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায়। মেয়েদের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ম্যাচে এদিন মেলবোর্নে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত। বিগ ব্যাশ ফাইনালও অনুষ্ঠিত হবে এদিন।

আগামী ৩১ জানুয়ারি ম্যাচটির ভেন্যু চূড়ান্ত করবে সিএ। তিনটি ম্যাচ থেকে অর্জিত অর্থ অস্ট্রেলিয়ান রেড ক্রিসেন্ট ডিজাস্টার রিলিফ এন্ড রিকোভারি ফান্ডে জমা হবে।

ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিডনি টেস্টে প্রতি উইকেটের জন্য ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করেছিলো অজি বোলিং বিভাগ। এ ছাড়া বিগ ব্যাশে ক্রিকেটাররা প্রতিটি ছক্কা এবং উইকেটের জন্যও অর্থ দান করে।

নিজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে তুলে অনেক বড় ভূমিকা রাখেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ওয়ার্ন। তার টেস্ট ক্যাপটি শেষ পর্যন্ত বিক্রি হয় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলারে।

  • সর্বশেষ