শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো এক স্কুল ছাত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি : উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো চুয়াডাঙ্গা সদরের এক স্কুল ছাত্রী।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের আরমপাড়া এলাকায় কাজীর বাড়িতে বিয়ে পড়ানোর সময় অভিযান চালান জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান।

এ ঘটনায় ভুয়া কাজীকে দেড় মাস এবং ওই স্কুল ছাত্রীর দুলাভাইকে এক মাস জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বাল্যবিয়ে করতে যাওয়া নাবালক বরকেও থানা হাজতে নিয়েছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারেন চুয়াডাঙ্গা পৌর শহরের আরাম পাড়াই ভুয়াকাজী নাজমুল হক হীরার বাড়িতে একটি বাল্যবিয়ের আয়োজন চলছে।

এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও শহর ফাঁড়ি পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় বিয়েতে আসা বর ও কনের আত্মীয় স্বজন পালিয়ে গেলেও আটক হন বর কনেসহ মেয়ের দুলাভাইসহ ভুয়া কাজী।

সাজাপ্রাপ্তরা হলেন—একাধিক বাল্যবিয়ে পড়ানোর দায়েরকৃত মামলার আসামি নাজমুল হক হীরা (৫৮)। অপরজন ওই কনের দুলা ভাই চুয়াডাঙ্গা শহরতলী আলুকদিয়া খেজুরবাগান পাড়ার মৃত হবি মিয়ার ছেলে ফরজ আলী (৩০)।

এ ঘটনায় নাবালক বর মেহেরপুর জেলার গাংনী থানার হিজলবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে ভাটা শ্রমিক শরিফকে (১৫) থানা হেফাজতে নিয়েছে পুলিশ। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়