শিরোনাম
◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি সরকারের বিরুদ্ধে কলকাতায় ৩ দিন গণ অবস্থানের ডাক জমিয়তের

যুগান্তর : বিতর্কিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন ‘এনপিআর’-এর বিরুদ্ধে তিন দিনের গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।

আইনগুলোকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তিন দিনের গণঅবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

সোমবার জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে এ কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, ‘২৩ থেকে ২৫ জানুয়ারি কলকাতার রামলীলা ময়দানে আমরা গণঅবস্থান করব। প্রথমদিন মিছিল নিয়ে সেখানে অবস্থান নেয়া হবে। কলকাতার রাজাবাজার চৌরাস্তা থেকে কয়েক হাজার মানুষের মিছিল হবে। প্রতিবাদ মিছিলটি শিয়ালদহ, মৌলালী হয়ে রামলীলা ময়দানে পৌঁছাবে।’

কলকাতার ওই গণঅবস্থানে আইনজীবী, বুদ্ধিজীবিসহ সর্বস্তরের সব ধর্মের, বর্ণের ভারতবাসী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজ্য জমিয়ত সভাপতি।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও বলেন, বিষয়টি নিয়ে সংখ্যালঘুদের পাশাপাশি সংখ্যাগুরু মানুষজন গোটা ভারতে প্রতিবাদ করছেন। সংখ্যালঘুরা একা প্রতিবাদ করলে দাঙ্গা বেধে যাবে। সংখ্যাগুরুরা সঙ্গ দিয়েছেন বলেই গণপ্রতিবাদ সম্ভব হচ্ছে।

এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘এনআরসি, সিএএ ও এনপিআর নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যে আগ্রাসী পরিবেশ তৈরি করেছেন গণতান্ত্রিক দেশে তা মেনে নেয়া যায় না। এর প্রতিবাদে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি তিনদিন ধরে কলকাতার এন্টালির রামলীলা ময়দানে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

  • সর্বশেষ