শিরোনাম
◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ ছয় মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা দিতে বিরোধীদের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌনপল্লিতে গিয়ে বিপাকে যুবক, হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি যৌনকর্মীর

অনলাইন ডেস্ক : যৌনপল্লিতে গিয়ে ‘মানসিকভাবে’ যৌনকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়ে যায় এক যুবকের। আর এতেই ঘটে বিপত্তি। বিভিন্ন কারণ দেখিয়ে প্রথমে লাখ টাকা আদায় করা হয়। শুধু তাই নয়, এক সঙ্গীকে নিয়ে ওই যুবকের বাড়িতে হাজির হয়ে পাঁচ লাখ টাকা চায় ওই যৌনকর্মী। সাত দিনের মধ্যে ওই টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। সেইসঙ্গে, যৌনকর্মীর ওই সঙ্গী তাকে হত্যার হুমকিও দেয়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার পাইকপাড়া এলাকার এক যুবকের সঙ্গে। শেষ পর্যন্ত শিয়ালদহ আদালতের নির্দেশে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার পাইকপাড়া এলাকার বাসিন্দা ওই যুবক দু’বছর আগে সোনাগাছির যৌনপল্লিতে যান। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় এক যৌনকর্মীর। যুবক ওই যৌনকর্মীর কাছে একাধিকবার যেতে শুরু করেন।

যুবক পুলিশকে জানিয়েছেন, তিনি ‘মানসিকভাবে’ যৌনকর্মীর কাছাকাছি পৌঁছে যান। সেই সুবিধা নিয়ে বিভিন্ন কারণে ওই যুবতী তার কাছ থেকে টাকা নিতেন। যুবকও তাকে টাকা দিতেন। যুবতীর আসল বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। কিন্তু ঘর ভাড়া নিয়ে দমদমে থাকতেন তিনি। এরইমধ্যে ওই যৌনকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সেই সুযোগেই বিভিন্নভাবে যুবককে চাপ দিতে শুরু করে যুবতী। এমনকি, এটাও বলা হয় যে, সন্তানটি তারই। যৌনকর্মী ভ্রূণ নষ্ট না করে শিশুটির জন্ম দিতে চায়। আর সেই কারণেই টাকা চাইতে শুরু করে।

ওই যুবকের দাবি, প্রথমে মানবিকতার খাতিরেই তিনি রূপা নামে ওই যুবতীকে দুই লাখ টাকা দেন।

যুবকের অভিযোগ, যৌনকর্মী ওই টাকা পেয়েই ক্ষান্ত হয়নি। সে আরও টাকা চাইতে শুরু করে। প্রথমে যুবক বিষয়টিকে পাত্তা দেননি। কিন্তু কয়েকদিন আগেই রূপা তার এক সঙ্গীকে নিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়। দু’জন মিলে তাকে হুমকি দিতে শুরু করে। পাঁচ লাখ টাকা দাবি করে তারা। তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। এরপরই শুরু হয় খুন ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। ৭ দিনের মধ্যে ওই টাকা দিতে হবে বলে তারা শাসিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। হাড়োয়া ও দমদমে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। দৈনিক আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়