শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিমন্সের ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ার‌্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচে ক্যারিবীয়ানদের ৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ছিলো আইরিশরা। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হয়েছিলো। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ে সিরিজ ভাগ করে নিলো দুই দল।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর বোলিং তোপে ১৩৮ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে পল স্টার্লিং ১১, কেভিন ও’ব্রায়েন ৩৬, অ্যান্ডি ব্যালবার্নি ২৮ ও ব্যারি ম্যাকার্থি অপরাজিত ১৮ রান করেন। উইন্ডিজদের হয়ে পোলার্ড ও ব্রাভো তিনটি করে উইকেট নেন।

সিরিজে সমতা ফিরতে ১৩৯ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ১০.৪ ওভারে ১৩৩ রান যোগ করেন এভিন লুইস ও সিমন্স। তবে লুইস ৪ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৪৬ রান করে ফিরেন লুইস। শেষপর্যন্ত অপরাজিত থাকা সিমন্স খেলেন টর্নেডো ইনিংস। যেখানে ৫ চার ও ১০ ছক্কায় ৪০ বলে ৯১ রানের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়