শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজীদের বিমান ভাড়া বাড়ানোর প্রস্তাব ধর্ম মন্ত্রণালয়ের ‘না’

নিউজ ডেস্ক: আসন্ন হজে বিমানভাড়া কত হবে সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বিমানভাড়া নির্ধারণের ব্যাপারে বিমান, ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

বিমানভাড়া বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। অপরদিকে কিছুতেই বিমানভাড়া বৃদ্ধি করা যাবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া বাড়ানোর প্রতিবাদে বৈঠক থেকে ওয়াকআউট করে হাব। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে জানান, বিমানবহরে নতুন নতুন এয়ারক্রাফট সংযুক্তি, নতুন ইঞ্জিন লাগানোসহ বিভিন্ন কারণে খরচ বৃদ্ধি পাওয়ায় আসন্ন হজে ঢাকা-জেদ্দা-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা কিংবা ঢাকা-মদিনা-জেদ্দা রাউন্ড ট্রিপের জন্য বিমানভাড়া এক লাখ ৫৪ হাজার টাকার প্রস্তাব আনেন বিমান মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

তবে বিমানভাড়া কিছুতেই এত হতে পারে না বলে জোর প্রতিবাদ জানান ধর্ম মন্ত্রণালয়। তারা গত বছরের ভাড়া এক লাখ ২৮ হাজার টাকা কিংবা তার চেয়ে কমানোর প্রস্তাব রাখেন। কিন্তু বিমান মন্ত্রণালয় কিছুতেই এক লাখ ৪০ হাজার টাকার নিচে ভাড়া কমানো সম্ভব নয় বলে দৃঢ় অবস্থান নেয়। এর প্রতিবাদে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বে হাব সদ্যরা বৈঠক থেকে বেড়িয়ে যায়। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

ধর্ম মন্ত্রণায়েরর একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত বছর ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদ্ল্লুাহ অনুরোধ-উপরোধ করে বিমান মন্ত্রণালয়ের এক লাখ ৩৮ হাজার টাকার ভাড়া থেকে ১০ হাজার টাকা কমিয়ে এক লাখ ২৮ হাজার টাকা করেন। আজকের সভায়ও তিনি ভাড়া কমানোর প্রস্তাব করেন। তবে বিমান মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ভাড়া বৃদ্ধির ব্যাপার দৃঢ় অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে হাবের একাধিক কর্মকর্তা বলেন, বিমান হজযাত্রীদের দিয়ে বাণিজ্য করতে চায়। এ কারণে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করতে চাইছে।

তারা জানান, সৌদি এয়ারলাইন্স ডিসেম্বর মাসে ৪২ হাজার ৪১৬ টাকা ভাড়ায় ওমরাহ যাত্রী পরিবহন করেছে। হজের সময় বিমান যাত্রী নিয়ে সৌদি আরব গেলেও ফেরার সময় খালি আসে এ অজুহাতে অতিরিক্ত ভাড়া নেয়। বর্তমান হিসাবে দ্বিগুণ ভাড়া ধরা হলে ৮৪ হাজার ৮৩২ টাকা ও তিনগুণ ধরলে এক লাখ ২২ হাজার ৫২৪ টাকা হয়। কিন্তু বিমান এক লাখ ৫৪ ও শেষ পর্যন্ত এক লাখ ৪০ হাজার টাকার কমে যাত্রী পরিবহন করা সম্ভব হবে না বলে গো ধরে আছে।

হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম যুগান্তরকে বলেন, ন্যায্য বিমানভাড়া নির্ধারিত হলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিমান যে ভাড়া নির্ধারণ করতে চাইছে সে ব্যাপারে আমরা একমত নই। আজকের সভায়ও স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে এত ভাড়া দিয়ে তাদের হজ কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ জন্য আমরা সভা থেকে ওয়াকআউট করেছি। সুত্র: যুগান্তর

  • সর্বশেষ