আজিজুল হক, বেনাপোল (যশোর) : যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮গ্রাম ওজনের ২৬টি স্বর্নবারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) সন্ধ্যায় শার্শা সীমান্তে রুদ্রপুর এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক স্বর্নপাচারকারী যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন হোসেন।
খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে বড় একটি স্বর্নের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্ত নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহভাজন যুবক মটরসাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে দাড় করিয়ে তল্লাশী করা হয়। এসময় তার শীরেরর কোমর থেকে ২৬টি স্বর্নবার পাওয়া যায়। পরে স্বর্নপাচারের অভিযোগে তাকে আটক ও পাচারকারীদের দুটি মটরসাইকেল জব্দ করা হয়। যার বাজার মুল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। আটককৃক যুবকের বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে বুধবার সকালে শার্শা থানায় সোপর্দ করা হবে।