শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

আক্তারুজ্জামান : ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ শেষ হয়েছে। ১-১ সমতায় থাকা ম্যাচের শেষ ম্যাচ মাঠে গড়িয়েছে। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এ নিয়ে এই সিরিজে টানা তিন ম্যাচেই টস জিতলেন ফিঞ্চ।

টস জিতে আজ শুরুতে ব্যাটিং করছে সফরকারী অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচেই ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো অজিরা।প্রথম ম্যাচে ১০ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে হেরেছিলো।

আজকের ম্যাচে বিজয়ী দল সিরিজ জিতবে। অস্ট্রেলিয়া সিরিজ জিতলে সিরিজের পুরো প্রাইজমানি দান করে দিবে দাবানলের তহবিলে। কেননা কয়েকদিন আগে অস্ট্রেলিয়া দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, মনিষ পাণ্ডে, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, নবদ্বীপ সাইনি, মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশ্চানে, স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়