শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংশোধিত নাগরিক আইনের কড়া সমালোচনা করলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের

সাইফুর রহমান : শুক্রবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া টাউনশিপে স্থানীয় একটি পত্রিকার আয়োজনে ‘বিশ্ব বাংলা সংস্কৃতি ও সাহিত্য’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রখ্যাত এই সাহিত্যিক। অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ভারতের নাগরিকত্ব আইন এবং নাগরিক পঞ্জি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, নাগরিকদের মাঝে বিভাজন সৃষ্টি করে এমন আইন চাইনা। নিউজ১৮, আনন্দবাজার

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাগরিকত্ব আইনের নামে যেসব নথিপত্র চাওয়া হচ্ছে, তা মানুষকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। সারা দেশে এক জটিল জটিল পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ আজ মাথা গোঁজার ঠাঁই এবং অস্তিত্ব রক্ষার লড়াই করছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলে তিনি বলেন, মানুষের বেঁচে থাকার অধিকারটুকুও আজ কেড়ে নেয়া হচ্ছে। প্রবীন এই সাহিত্যিক বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অনুপ্রবেশের সমস্যা রয়েছে কিন্তু ঢালাওভাবে একটি বৈষম্যমূলক আইন সবার ওপর চাপিয়ে দিচ্ছে সরকার।

  • সর্বশেষ