শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবানলের পর এবার বন্যার ঝুঁকিতে অস্ট্রেলিয়ার কয়েকটি রাজ্য

মশিউর অর্ণব: ভারী বৃষ্টিতে দাবানলের উত্তাপ কিছুটা কমলেও শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব উপক‚লীয় এলাকায় প্রবল বর্ষণের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের পর নিউ সাউথ ওয়েলসে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বিবিসি

উত্তরের কুইন্সল্যান্ড রাজ্যে শুক্রবারের রাতভর প্রচণ্ড বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিরুপ আবহাওয়ার কারণে কুইন্সল্যান্ডের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কিছু অংশ এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন। কোনো কোনো এলাকায় চলতি দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শুক্র ও শনিবার। এছাড়া ভিক্টোরিয়া রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে আকস্মিক এই ঝড় ও বৃষ্টিতে এখনও অস্ট্রেলিয়ার কোনো রাজ্য থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ