শিরোনাম
◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঢাকাকে যানজটমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন আতিকুল ইসলাম

আবুল বাশার নূরু: শনিবার রাজধানীর কচুক্ষেত, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া এলাকা থেকে নবম দিনের নির্বাচনী গণসংযোগের শুরুতে এ প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, নৌকার কোনো পেছনের গিয়ার নেই, এটি শুধু সামনের দিকে চলে। আমাদের উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা শুধু চলতে থাকবে। উত্তর সিটি করপোরেশনের মানুষ আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে পরবর্তী তিন মাসের মধ্যে ‘আমার ঢাকা’ নামে একটি অ্যাপস তৈরি করা হবে। এর মাধ্যমে সকল পরিবহনগুলোকে এর আওতায় আনা হবে।

তিনি বলেন, ৯ মাস দায়িত্ব পালনকালে আমরা নানা সমস্যা চিহ্নিত করেছি, সেসব সমস্যা সমাধানে পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। উত্তর সিটি করপোরেশনের সকল যানজটপূর্ণ এলাকায় ইউলুপ তৈরি করা হবে। গণপরিবহনগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে ‘আমার ঢাকা’ অ্যাপের মাধ্যমে বাসের টিকিট বিক্রি করা হবে। পরিবহনের একাধিক মালিকানা বাতিল করে কয়েকটি কোম্পানিতে করা হবে। সেখানে পরিবহন ব্যবসায়ীদের জন্য শেয়ার বিক্রি করা হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকার দীর্ঘ দিনের সমস্যা দূর করা হবে। তার মধ্যে- ফুটপাত, এলইডি লাইট, ড্রেনেজ, রাস্তাসহ আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ঢাকা গড়ার কাজ আগামী ৬ মাসের মধ্যে শুরু করব ইনশাআল্লাহ।

  • সর্বশেষ