শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওরা পারলে আমার সরকারকে ফেলে দিয়ে দেখাক, মোদী সরকারকে বললেন মমতা

মশিউর অর্ণব: ‘এনপিআর আসলে এনআরসির প্রথম পদক্ষেপ’ এমন দাবি করে তিনি জানিয়েছেন, এনপিআর এর পাশাপাশি বিজেপি যদি বাংলায় জাতীয় নাগরিকপঞ্জিকরণ করতে চায় তাহলে তার মৃতদেহের উপর দিয়েই সেটা করতে হবে। এনডিটিভি

নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজনে নিজেকে জনগণের পাহারাদার দাবি করে দক্ষিণ চব্বিশ পরগণার এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি কেউ আপনার অধিকার ছিনিয়ে নিতে আসে তবে ভয় পাবেন না, আপনার পাহারাদার আছে। অন্য পাহারাদারদের মতোই রুখে দাঁড়াবো আমি। বিজেপি পারলে আমার সরকারকে ফেলে দিয়ে দেখাক। এই কাজ করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে, তার আগে নয়। আপনারা গুজব ও ষড়যন্ত্রে ভয় পাবেন না।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিল্লিতে জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের বিষয়ে ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করবে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই বৈঠকে যোগ দিতে অস্বিকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়