শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ ঘন্টা পর ময়মনসিংহের- ভৈরব-নেত্রকোনার ট্রেন যোগাযোগ শুরু

নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে চট্রগ্রামগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও নেত্রকোনার ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। সময় টিভি

বুধবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১০টায় ময়মনসিংহের গৌরিপুর রেলস্টেশনের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও নেত্রকোনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোনা, জারিয়া ও ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ময়মনসিংহ থেকে রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাধারণ যাত্রীদের অভিযোগ ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটতে ঘটে। এসময় আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হোন।
রাত ১টার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। এদিকে, দুইটি লোকাল ও একটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ