শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোটানিক্যাল গার্ডেন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান : রাজধানীর মিরপুরের শাহ আলীর বোটানিক্যাল গার্ডেনের ভেতর থেকে শুক্রবার বিকেলে কাশেম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।

শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ জানান, নিহত ব্যক্তির নাকের ওপরে ধারালো অস্ত্রের আঘাত ও লিঙ্গ কাটা ছিলো। রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য কাশেমের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত কাশেম নেত্রকোনার কেন্দুয়ার দুমকি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্ত্রী শাহিনা বেগম ও ৩ সন্তানকে নিয়ে তিনি মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় থাকতেন। শাহিনাই কাশেমের মরদেহ শনাক্ত করেন। পরিবার জানায়, কাশেম আগে গাড়ি চালাতেন। কিন্তু পরিবারের সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখতেন না। এজন্য সম্প্রতি তিনি কী করতেন তা পরিবার জানে না।

  • সর্বশেষ