শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা শুধুমাত্র শুরু, বললেন খামেনী

আসিফুজ্জামান পৃথিল: জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার পর এক সমাবেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী। তিনি বলেছেন, বুধবার ভোরে যে প্রতিশোধ নেওয়া হয়েছে তা একটি চপেটাঘাত মাত্র। এএফপি, পারস টুডে

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোটা অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাতে হবে। তারা এই অঞ্চলে যুদ্ধ, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ নিয়ে এসেছে। বিভিন্ন দেশের অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে।

ইরাক পার্লামেন্ট মার্কিন সেনাদের বহিষ্কারের বিষয়ে যে বিল পাস করেছে সেটারও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানের পার্লামেন্টও মার্কিন বাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়ে একটি ভালো কাজ করেছে।

যুক্তরাষ্ট্র চায় ইরাকের সরকার ইরানের সাবেক পদলেহি সরকার অথবা বর্তমান সৌদি সরকারের মতো হবে এবং তেলসমৃদ্ধ এই অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকবে যাতে তারা যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু ইরাকের তরুণ সমাজ এবং ধর্মীয় নেতৃত্ব এসবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জেনারেল সোলাইমানি এই বিশাল ফ্রন্টকে পরামর্শ দিয়েছেন এবং তিনি ছিলেন তাদের সম্মানিত সমর্থক।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, লেবাননের বিষয়েও একই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় আমেরিকা। তারা লেবাননিদের স্বাধীনতার প্রধান উপাদান ধ্বংস করতে চায়। তারা প্রতিরোধ শক্তিকে ধ্বংস করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়