শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় বোমা বিস্ফোরণে দুইজন আহত

শরীফা খাতুন : শনিবার রাত ৯টার দিকে মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, নতুন রাস্তা রেলক্রসিং মোড়ে রহমান ফার্মেসির সামনে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমার আঘাতে তারা দুজন আহত হন। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, বোমা বিস্ফোরণে দুইজন সামান্য আহত হয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ