শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌম্য ঝড়ের পরও রাজশাহীর কাছে হারলো কুমিল্লা

আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২৩তম ম্যাচে ১৯১ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিলো কুমিল্লা ওয়ারিয়র্স। দলকে দারুণভাবে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন সৌম্য সরকার। কিন্তু ৪৮ বলে অনবদ্য ৮৮ রানের ইনিংসের পরও জিততে পারেনি কুমিল্লা। রাজশাহী রয়েলসের কাছে ১৫ রানে হেরেছে। শুরুতে ব্যাটিং করে ১৯০ রান করেছিলো রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রানেই শেষ হয় কুমিল্লার ইনিংস।

দুই লঙ্কানকে ছাড়া একাদশ গড়ে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ডেভিড মালান। ওপেনিংয়ে রাজশাহীকে দারুণ শুরু এনে দেন লিটন ও আফিফ। পাওয়ার প্লে’তে দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়েন। ১৯ বলে ২৪ রানে লিটন ফিরলে এ জুটি ভাঙে। ৩০ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে সৌম্য সরকারের বলে বোল্ড হয়ে ফেরেন আফিফ।

এরপর রাজশাহীর হাল ধরেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও রবি বোপারা। ১০ রানে বোপারা ফেরার পর ইনিংসের শেষ বলের আগ পর্যন্ত মালিকের সঙ্গে নিরাপদে কাটিয়ে দেন অধিনায়ক আন্দ্রে রাসেল। দুজনে মিলে ৮৪ রানের জুটি গড়েন।মালিক ৩৮ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬১ রান করেন। ২১ বলে চার ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন রাসেল।

সৌম্য সরকার দারুণ চেষ্টা করার পরও কুমিল্লা জিততে পারেনি। মূলত দুই ওপেনার রবি-ভ্যান জিল ও সাব্বির মন্থর ইনিংস খেলায় এ সমস্যা হয়েছে। রবি ১৫ বলে ১২, ভ্যান জিল ২৩ বলে ২১ ও সাব্বির ২৩ বলে ২৫ রান করেন। এর ফলে ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। যেটা থেকে আর বেরিয়ে আসতে পারেনি গত ম্যাচেই জয় পাওয়া কুমিল্লা।হাতে ৬টি উইকেট থাকলেও ম্যাচ জেতা হয়নি।

১৫ রানের জয়ে রাজশাহী রয়েলস পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান বেশ শক্ত করলো। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পযেন্ট নিয়ে দুইয়ে আছে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়