শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিকের অর্ধশতকে ভর করে ওয়াটসনদের ১৮৩ রানের লক্ষ্য দিলো খুলনা (সরাসরি)

আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় পর্বের খেলা চলছে। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স। টুর্নামেন্টের ২২তম ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবী। ফলে শুরুতে ব্যাটিং করছে মুশফিকের খুলনা।

মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি এবং নাজিবউল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল খুলনা। ওপেনিংয়ে নেমে খুলনাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত।

দুজনে ইনিংসের প্রথম ওভার থেকে তোলান ১৮ রান। এরপর নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই ১২ রান করা মিরাজকে উইকেটরক্ষক জহু্রুল ইসলামের ক্যাচ বানিয়ে আউট করেন মুস্তাফিজুর রহমান।

এর ঠিক পরের বলেই রাইলি রুশোকে শূন্য রানে ক্যাচ বানান শেন ওয়াটসনের। বেশিক্ষণ টিকতে পারেননি শামসুর রহমান শুভ। লুইস গ্রেগরির উপর চড়াও হতে গিয়ে ব্যক্তিগত ১৩ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান।

টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দ্রুত ফিরলেও শান্তকে নিয়ে রান বাড়াতে থাকেন মুশফিকুর রহিম। শুরুতে ধীরে শুরু করলেও উইকেটে থিতু হয়েই হাত খুলে খেলা শুরু করেন তিনি।

শান্ত ৩০ রান করে মোহাম্মদ নবির শিকার হলে এই জুটি ভাঙে। এরপর নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে মাত্র ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ঝড়ো ব্যাটিং করে খুলনাকে দেড়শো পেরুনো সংগ্রহ এনে দিয়ে শেষ দিকে নাজিবউল্লাহ ফেরেন ২৬ বলে ৪১ রান করে।

এরপর দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারালে খুলনার সংগ্রহ আর বেশি বড় হতে পারেনি। মুশফিক আউট হন ৫৯ রানের ইনিংস খেলে মুস্তাফিজের বলে মুগ্ধর হাতে ক্যাচ দিয়ে। আর ৩ রান করা ফ্রাইলিঙ্ক হয়েছেন রান আউট। শেষ পর্যন্ত শহিদুল ইসলাম ০ এবং মোহাম্মদ আমির ১ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

চলতি বিপিএলে দারুণ ফর্মে আছে খুলনা। কিন্তু রংপুর টেবিলের তলানীতে থেকে ধুঁকছে। এখন পর্যন্ত এমটি মাত্র ম্যাচ জিতেছে রেঞ্জার্সরা।খুলনা ৫টি ম্যাচের ৩টিতে জিতেছে এবং বাকি দুটিতে হেরেছে।

খুলনা টাইগার্স একাদশ : মেহেদি হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, রাইলি রুশো, শামসুর রহমান, রবি ফ্রাইলিঙ্ক, নজিবুল্লাহ জাদরান, তারভীর ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম।

রংপুর রেঞ্জার্স একাদশ : নাঈম শেখ, শেন ওয়াটসন, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, জহুরুল ইসলাম, ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, মোস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা, মুকিদুল ইসলাম ও জাকির হোসেন।

  • সর্বশেষ