শিরোনাম
◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা?  ◈ সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন  ◈ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ ◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০২:০০ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকত্ব ইস্যুতে মন্তব্য করায় বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা

মশিউর অর্ণব : জাতীয় নাগরিক নিবন্ধনে (এনপিআর) ভুল তথ্য দিতে লোকজনকে আহ্বান করায় লেখিকা ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ফৌজদারি বিধিমালা ও নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় শুক্রবার দিল্লির তিলাক মার্গ পুলিশ স্টেশনে এই মামলাটি দায়ের করা হয়েছে। ইন্ডিয়া টুডে

মামলার প্রসঙ্গে অ্যাডভোকেট রাজিব কুমার বলেন, ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যেই ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে অরুন্ধতী রায় এরকম মন্তব্য করেছেন। আগামীতে তিনি যাতে এমন মন্তব্য করার সাহস না পান, সেজন্য এই মামলায় তার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানাচ্ছি।’ এর আগে বুধবার দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে অরুন্ধতী রায় বলেছিলেন, ‘এই নাগরিকপঞ্জি ভারতের মুসলমানদের বিরুদ্ধে। নাগরিক নিবন্ধনের জন্য সরকারি কর্মকর্তারা যখন বাড়ি বাড়ি এসে আপনাদের নাম জিজ্ঞাসা করবেন, তখন তাদেরকে ভুল নাম দিবেন। যখন তারা ঠিকানা জিজ্ঞাসা করবেন, তখন সেভেন রেসকোর্স রোডের (প্রধানমন্ত্রীর বাসভবন) ঠিকানা দিবেন। আমাদের ব্যাপক প্রতিরোধ দরকার, লাঠিপেটা ও বুলেটের মুখোমুখি হবার জন্য আমরা জন্মাইনি।’

অপরদিকে, অরুন্ধতী রায়ের এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতারা। মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিভরাজ চৌহান বলেছেন, ‘আমাদের দেশে যদি এমন বুদ্ধিজীবী থাকেন, তাহলে সবার আগে তাদেরই নিবন্ধন করা জরুরি। অরুন্ধতীর উচিৎ নিজের বক্তব্যের জন্য লজ্জিত হওয়া। এমন বিবৃতি আমাদের দেশের সঙ্গে প্রতারণার শামিল।’

  • সর্বশেষ