শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে এসআই-এর তৎপরতায় চুরি হওয়া ২ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

মো: আদনান হোসেন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে কৌশলে চুরি হওয়া প্রায় ৭ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩০ আগস্ট ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের জয়পুরা আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিং থেকে মোটরসাইকেল দুটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. আনছের আলী (লাড়ুয়াকুণ্ডু, কুল্লা ইউনিয়ন) ১৪ সেপ্টেম্বর ধামরাই থানায় মামলা (নম্বর-১৮) দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা:

  • মো. ইমরান মিয়া (২৫), জীবননগর, পাংশা, রাজবাড়ি
  • মো. বিপুল শেখ (৩০), কালীনগর, কালুখালী, রাজবাড়ি
  • মো. জাহাঙ্গীর জাহান বনি (২৫), শরীশা খালপাড়া, পাংশা, রাজবাড়ি
  • মো. আল আমিন, পাহাড়িয়াকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

Advertisement

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চুরি হওয়া মোটরসাইকেল দুটি হলো—

  • একটি ম্যাট কালো রংয়ের ১৫৫ সিসির সুজুকি (মূল্য প্রায় ২ লাখ টাকা)
  • একটি ইয়ামাহা জিকএক্সআর (১৫৫ সিসি, মূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার টাকা)

এসব মোটরসাইকেল পার্কিংয়ে লক করে রেখে যান ভুক্তভোগী ও তার মামা। কিন্তু রাত ১১টার দিকে এসে তারা মোটরসাইকেল দুটি আর খুঁজে পাননি।

 

অভিযোগের পর ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার সুলতানের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে।

প্রথমে ১৪ সেপ্টেম্বর রাজবাড়ি জেলায় অভিযান চালিয়ে আসামি ইমরানের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে আসামি বনি ও বিপুলের হেফাজত থেকে অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ফের আদালতে পাঠানো হয়েছে।

এসআই মো. কাউসার সুলতান বলেন, “চুরির অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত অভিযান চালাই। রাজবাড়ি ও কুষ্টিয়া থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার এবং চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, “চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর। অপরাধীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ