শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার লাইসেন্স বাণিজ্য

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় কীটনাশক ব্যবসায়ীদের অভিযোগ, ২০১৯ সাল থেকে তিনি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ গ্রহণ করে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদান করে আসছেন।

‎সরকারি নিয়ম অনুযায়ী নতুন কীটনাশক লাইসেন্স করতে ৩৪৫ টাকা এবং নবায়নে ২৩০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু অভিযুক্ত কর্মকর্তা হামিদুল ইসলাম ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

‎পাটগ্রামের কাঁঠালতলী বাজারের ব্যবসায়ী মামুনুর রশীদ অভিযোগ করে বলেন, “লাইসেন্স করার জন্য আমাদের পাঁচ বন্ধুর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা নিয়েছে হামিদুল।”
‎একইভাবে বাউরা বাজারের ব্যবসায়ী তহিরুল ইসলাম জানান, তার কাছ থেকে ৪ হাজার টাকা আদায় করা হয়েছে। অপরদিকে একই এলাকার ব্যবসায়ী রাসেল বলেন, “লাইসেন্স নবায়ন করতে গিয়ে আমাকে ৩ হাজার টাকা দিতে হয়েছে।”

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, “আমার কাছে ওদের টাকা জমা আছে। চাইলে ফেরত নিতে পারেন। আমি অতিরিক্ত টাকা নিয়েছি কারণ বিভিন্ন ধাপে টাকা দিতে হয়।”

‎তবে তার এ বক্তব্যে আরও প্রশ্ন উঠছে—যদি সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংক ড্রাফটের মাধ্যমে টাকা জমা দেওয়া হয়, তাহলে অতিরিক্ত অর্থ নেওয়ার বৈধতা কোথায়? আর তিনি যে "বিভিন্ন ধাপে টাকা দিতে হয়" বলে দাবি করেছেন, সেটি কার কাছে যায় তা নিয়েও সৃষ্টি হয়েছে নতুন রহস্য।

‎খোঁজ নিয়ে জানা গেছে, পাটগ্রাম ও আশপাশের বিভিন্ন বাজারের কিটনাশক ব্যবসায়ীরা একই ধরনের অভিযোগ করেছেন। তাদের দাবি, নতুন লাইসেন্স করার সময় এবং প্রতি বছর নবায়নের সময় এভাবে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হচ্ছেন। তবে ভয়ে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

‎পাটগ্রাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিয়ার রহমান বলেন, “সরকারি নিয়মের বাইরে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এ ধরনের অনিয়মে জড়িত থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে এভাবে কৃষি খাতের লাইসেন্স বাণিজ্য চলতে থাকায় প্রকৃত উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কৃষি খাতে দুর্নীতির প্রবণতা বাড়ছে। তারা দ্রুত এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

‎এদিকে সচেতন মহল বলছে, কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। অথচ লাইসেন্স প্রদানের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠায় সরকারের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এ ধরনের অনিয়ম অন্যত্রও ছড়িয়ে পড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়