শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৪ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের ১৫ কোটি রুপি পোষা কুকুরের খেলনা কেনায় ব্যয় করবেন প্যাট কামিন্স

ডেস্ক রিপোর্ট  : প্যাট কামিন্সকে পেতে কী হাড্ডাহাড্ডি লড়াইটা না করেছিল দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! শেষ হাসিটা অবশ্য হেসেছে কলকাতা নাইট রাইডার্স। গেল ১৯ ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী ২০২০ আসরের খেলোয়াড় নিলামে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে (বাংলাদেশ মুদ্রায় ১৮ কোটি টাকারও বেশি) শাহরুখ খানের দল কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার তারকা পেসারকে।

চড়া দামে দল পেয়ে কামিন্স গড়েছেন রেকর্ডও। আইপিএলের ইতিহাসে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বিদেশি ক্রিকেটার। দুর্দান্ত ছন্দে থাকা ডানহাতি গতিময় বোলার অর্থের অঙ্কে পেছনে ফেলেছেন বেন স্টোকসকে। ইংল্যান্ডের পেস অলরাউন্ডারকে দলে টানতে ২০১৭ সালের নিলামে ১৪ কোটি ৫০ লাখ রুপি খরচ করেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট (বর্তমানে বিলুপ্ত)।

কিন্তু এত অর্থ কীভাবে খরচ করবেন তা ভেবে পাচ্ছেন না কামিন্স। তিনি এখনও কোনো কিছু ঠিক করতে পারেননি। তবে তার বান্ধবী একটা রাস্তা ভেবে ফেলেছেন।

আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টে মেলবোর্নে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তার আগে সংবাদ সম্মেলনে কামিন্সের কাছে প্রশ্ন রাখা হয় অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে। জবাবে তার সরল উক্তি, ‘আমি জানি না কী করব। আমার বান্ধবী... প্রথমেই যা বলেছে তা হলো- আমরা এখন আমাদের কুকুরের জন্য অনেক বেশি খেলনা কিনতে পারব। সে তার চাহিদার মধ্যে কোনটাকে অগ্রাধিকার দেবে তা ঠিক করে ফেলতে পেরেছে।’

আইসিসির টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অনেক দিন ধরেই শীর্ষে আছেন কামিন্স। ওয়ানডেতে তার অবস্থান পাঁচ নম্বরে। তবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে কামিন্স। তিনি আছেন ২৩তম স্থানে। তাই বিশাল অর্থে দল পেলেও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসরে নিজেকে প্রমাণ করার মঞ্চ রয়েছে তার সামনে।

বিনয়ী কামিন্স তাই পা রাখছেন মাটিতে। ক্রিকেটের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে বলেছেন, ‘আমি নিজেকে না বদলানোর সেরা চেষ্টাটা করব। আমি সৌভাগ্যবান যে আমার আশেপাশে ভালো মানুষদের পেয়েছি। আমার সতীর্থরা দারুণ। আমার পরিবার আর বন্ধুরাও। আমি এখনও ক্রিকেট খেলি কারণ আমি এটাকে ভালোবাসি। আমি ভাগ্যবান, যা কিছু ঘটেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’

  • সর্বশেষ