শিরোনাম
◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১০:২২ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপরিবারে আরব আমিরাতে সাকিব আল হাসান

বাংলাদেশ প্রতিদিন : জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করার অপরাধে আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এ কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি।

দেশের সেরা এই ক্রিকেটার অবশ্য সময়টা বৃথা অপচয় না করে পরিবারকে সময় দিচ্ছেন। বছরের বেশিরভাগ সময় খেলা থাকার কারণে পরিবারের সঙ্গে থাকার সুযোগ হয়ে ওঠে না। তাই অবসরের এই সময়টুকু পুরোটাই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সাকিব।

আইসিসির নিষেধাজ্ঞা অনুযায়ী ক্রিকেট খেলা তো দূরের কথা, ক্রিকেট স্টেডিয়ামের ধারেকাছেও যেতে পারবেন না সাকিব। তাই ঘরে বসে টিভিতে দেখছেন সতীর্থদের ক্রিকেট উৎসব। শেষ পর্যন্ত একঘেয়েমি কাটাতেই স্ত্রী উম্মে আহমেদ শিশির আর আদরের কন্যা আলাইনা হাসান অব্রিকে নিয়ে উড়াল দিলেন মধ্যপ্রাচের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সোমবার ৬টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে করে স্ত্রী-কন্যাকে নিয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে বিমানে চড়ে বসেন সাকিব।
বিসিবির পক্ষ থেকে সাকিব পরিবারকে বিমানবন্দরে বিদায় জানান লজিস্টিক সাপোর্টের জন্য সকলের প্রিয়ভাজন ওয়াসিম খান। তিনি সাকিবের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সোশ্যাল সাইট ফেসবুকে। এর আগেও ওমরাহ করা, ভারত যাওয়াসহ নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন সাকিব। জাতীয় দলের পাশাপাশি বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো সাকিব এবার গেলেন আরব আমিরাতে। তবে সেখানে কয়দিনের জন্য ছুটি কাটাবেন তা জানা যায়নি। এদিকে সাকিব বিহীন বিপিএল দেখতে অনেকটাই অচেনা লাগছে দর্শকদের।

  • সর্বশেষ