শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দি গানের সঙ্গে নুসরাতের নাচ, দিশেহারা অন্তর্জাল ভাইরাল(ভিডিওসহ)

কলকাতার এ সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। নিজের নামের পাশে ‘সংসদ সদস্য’ তকমা জুড়ে গেলেও তা তাঁকে বিনোদন অঙ্গন থেকে দূরে রাখতে পারেনি। হালের জনপ্রিয় অ্যাপ ‘টিকটক’-এ রয়েছে তাঁর বেশ কিছু ভিডিও। এবার সেই তালিকায় যোগ হলো আরো একটি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের দুর্দান্ত একটি ভিডিও শেয়ার করেন নুসরাত। বলিউডের জনপ্রিয় গান ‘মেরি পিয়াকে ইয়াদ আনে লাগি’-এর তালে নাচতে দেখা যায় তাঁকে।

তবে কাকে মনে করে নাচছেন নুসরাত, তা অবশ্য খোলাসা করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এর আগে আরো একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তাঁর শৈশব থেকে তারুণ্যের বিভিন্ন ধাপের ছবি দেখা যায়।

এই বছরের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তুরস্কের বোদরুম শহরে ঘটা করে বসেছিল নুসরত-নিখিলের বিয়ের আসর। বিয়ের পর স্বামীর সঙ্গে বেশ কিছু জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবে অংশ নিয়ে তোপের মুখে পড়েন তিনি। তবে এর প্রতিক্রিয়ায় নুসরাত জানিয়েছেলেন তিনি সব ধর্মকে শ্রদ্ধা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়