শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:২৮ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাহ’র জোড়া গোল, থামানো যাচ্ছে না লিভারপুলের জয়রথ

রাকিব উদ্দীন : লিভারপুলের জয়রথ থামাবে কে? ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে টানা ৩৩ জয় তুলে নিয়েছে লিভারপুল। ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অল রেডসরা। ম্যাচে ২টি গোলই আসে মোহাম্মদ সালাহর পা থেকে।

অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই ওয়াটফোর্ডকে একের পর এক আক্রমন করতে থাকলেও প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে পারছিলেন না সালাহ-রবার্তো ফিরমিনো-সাদিও মানেরা। কিন্তু ঘরের দর্শকদের গোল উদযাপনের জন্য বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ক্লপের দল। ৩৮ মিনিটে সেনাগালিজ ফরোয়ার্ড সাদিও মানের পাস থেকে ওয়াটফোর্ডের বক্সের ভেতর বল পেয়ে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। এরপর ব্যবধানটা ধরে রেখে বিরতিতে যায় অল রেডরা।

দ্বিতীয়ার্ধে পাওয়া কয়েকটি সহজ সুযোগ কাজে লাগতে পারেনি লিভারপুল। এছাড়া রক্ষণভাগে জমাট বেধে সমতায় ফিরতে মাঝেমধ্যে প্রতি-আক্রমণে ওঠে আসছিল ওয়াটফোর্ড। তবে ভার্জিল ফন ডাইকরা কোনো সুযোগ দেননি প্রতিপক্ষের আক্রমণভাগকে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দ্বিতীয়বারের মতো অল রেড সমর্থকদের আনন্দের উপলক্ষ্য এনে দেন সালাহ। ৯০ মিনিটে বদলি খেলোয়াড় ডিভোক ওরিগির পাস থেকে দলের দ্বিতীয় গোল করেন মিশরীয় ফরোয়ার্ড।

এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা আরও অটুট করেছে লিভারপুল। ১৭ ম্যাচে ১৬ জয় এবং ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৯। দুইয়ে থাকা লেস্টার সিটির সঙ্গে অল রেডদের পার্থক্য ১১ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়