শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলী শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জিয়া উদ্দিন, বরগুনা প্রতিনিধি : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বরগুনার আমতলী থানা হানাদার মুক্ত হয়েছিল। আমতলী মুক্ত দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে বরগুনার আমতলী রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ডিসেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিটি’র সভাপতি হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজের সঞ্চালনায় আমতলী মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী মুক্তাঞ্চল ঘোষনার অগ্রনায়ক, তৎকালীন থানা ইনচার্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম পাশা তালুকদার।

বক্তব্য রাখেন উপজেল আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক দপ্তর সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন আহম্মেদ সানু, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা আতাউর রহমান প্রমুখ।

সভার শুরুতে সকল শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। বক্তারা স্বাধীনতা যুদ্ধে আমতলী থানা কিভাবে মুক্ত হয়েছিল তা আলোকপাত করেন। তারা আরো বলেন, এ দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরে তাদের জানাতে হবে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে। সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি সম্মানিত স্থানে নিয়ে যাওয়াই হবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ