শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ইনজুরি কাঠিয়ে আজ মাঠে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ

রাজু আলাউদ্দিন : তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে চট্টগ্রামের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। অবশেষে ইনজুরি থেকে মাহমুদউল্লাহ সেরে উঠেছেন পুরোপুরি। আজ রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য এটা দারুণ সুখবর। শুধু অলরাউন্ডার নয়, একজন অধিনায়ককেও যে ফেরত পাচ্ছে তারা। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ইমরুল কায়েস নেতৃত্ব দেবেন বলে প্রথম ম্যাচের আগে জানানো হয়। কিন্তু মাঠে টস করতে নামেন ক্যারিবিয়ান রায়াদ এমরিট। প্রথম দুই ম্যাচেই অধিনায়ক ছিলেন তিনি। আজ রংপুর রেঞ্জার্সের বিপক্ষে প্রত্যাবর্তনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বও দেবেন মাহমুদউল্লাহ।

এরআগে, ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংস। ইনিংস হার এড়াতে লড়ছে তখন বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদর স্বাচ্ছন্দ ব্যাটিংয়ে ছিল আশার আলো। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে তো মাঠ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়েই বেরিয়ে যেতে হয় এ ব্যাটসম্যানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়