শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভায়াগ্রা মেশানো পানি খেয়ে এক সপ্তাহ ধরে ‘তাণ্ডব’ চালাচ্ছে প্রায় হাজার খানিক ভেড়া

ইয়াসিন আরাফাত : বিগত এক সপ্তাহ ধরে যৌন মিলনের ক্ষেত্রে অতিসক্রিয় হয়ে ওঠায় ভেড়াগুলোকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খামারের মেষপালকদের। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আয়ারল্যান্ডের রিঙ্গাস্কিডি এলাকায়।ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট

জানা গেছে, এলাকার একটি জলাশয়ে নিয়মিত পানি পান করতে আসে একপাল ভেড়া-সহ কয়েকশ গবাদি পশু। সপ্তাহ খানেক আগে দুর্ঘটনাবসত ওই এলাকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ফাইজার’-এর কারখানার ভায়াগ্রা তৈরির কয়েক টন ভেষজ উপাদান পড়ে যায় ওই জলাশয়ের পানিতে। ওই জলাশয়ের পাই পান করার পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে ভেড়াগুলো। এর ফলে ভেড়াগুলোর যৌনোদ্মাদনা মাত্রাতিরিক্ত বেড়ে যায়। বিগত এক সপ্তাহ ধরে যৌন মিলনের ক্ষেত্রে অতিসক্রিয় হয়ে ওঠায় ভেড়াগুলিকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খামারের মেষপালকদের।

ঘটনার কথা স্বীকার করে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের এক কর্মকর্তা জানিয়েছেন, ভায়াগ্রা উৎপাদনে ব্যবহৃত ৭৫৫ টনেরও বেশি পরিমাণ ভেষজ সপ্তাহ খানেক আগে রিঙ্গাস্কিডি হারবারের পানি পড়ে যায়। আর তাতেই দূষিত হয়ে পরে ওই জলাশয়ের পানি। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়