শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনে ম্যাচ চলাকালীন নারী রেফারিকে ধর্ষণের হুমকি

স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে অনেক অনাক্সিক্ষত ঘটনাই ঘটনা ঘটে থাকে। সেই রকম এবার লজ্জাজনক ঘটনা ঘটলো স্পেনে। যেখানে ম্যাচ চলাকালীন নারী রেফারিকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে স্পেনের আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে।

ক্যানারি দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত ফুয়েরতেভেনতুরা দ্বীপের একটি ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিলো প্রথম বিভাগের দুই দল সিডি চিলিগুই এবং ইউডি জানদিয়া। সেই ম্যাচে দায়িত্ব পালন করছিলেন ওই নারী রেফারি। কিন্তু তার একটি সিদ্ধান্ত মেনে নিতে না পারায় ওই রেফারিকে ধর্ষণের হুমকি দেয় গ্যালারির এক দর্শক।

এ ঘটনায় অবশ্য ক্ষমা চেয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্বীপটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা লাস পালমাস ফুটবল অ্যাসোসিয়েশন।

তারা জানিয়েছে, ‘আমরা দর্শকের কাছে নিগ্রহের শিকার ফুয়েরতেভেনতুরার সহকর্মীর প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং তাকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়