শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ইউনিভার্স হতে না পারলেও বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেছেন শারমিন শিলা

আসিফুজ্জামান পৃথিল : লাল জামদানি। মাথায় রঙিন রিকশার হুড । আর কানে গলায় বাংলা বর্ণমালার দুল ও মালা। এভাবেই মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ। এই বিশ^ প্রতিযোগীতায় অংশ নেয়া প্রথম বাংলাদেশি ৯০ প্রতিযোগীর মধ্যে সেরা ২০ পর্যন্ত যেতে পেরেছেন।

মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউ’ নামের এই পর্বে শিলার পরনে ছিল লাল জামদানি ও বাংলাদেশি গহনা। আর মাথায় তিনি ব্যবহার করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশার হুড! এমন সাজ প্রসঙ্গে এ শিলা বলেন, ‘এই পর্বে র‌্যাম্প আয়োজনটি হয়েছে নিজের দেশ ও সংস্কৃতি তুলে ধরার জন্য। এখানে আমি আমাদের ঐতিহ্য জামদানি শাড়ি ও গহনা পরেছি। এগুলো দ্বারা কখনও পরিবেশ দ‚ষিত হয় না। আর আমাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে রিকশার হুড ব্যবহার করেছি। যেখানে আছে আমাদের ৪০০ বছরের বাঙালির ইতিহাস, স¤্রাট আকবরের পঞ্জিকার ইতিহাস, পহেলা বৈশাখ, রয়েল বেঙ্গল টাইগার ও আমাদের সংস্কৃতির নানা শক্তি। সবুজ রিকশা পেইন্ট আর লাল শাড়িতে শহীদের রক্তে পাওয়া আমি আমার লাল-সবুজের দেশকে তুলে ধরতে চেয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়